মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ধুনটে গাঁজাসহ পুলিশের জালে ধরা নারী মাদক ব্যবসায়ী

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনটে ১৫০ গ্রাম গাঁজাসহ সাহারা বেওয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার গোসাইবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহারা বেওয়া ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোসাইবাড়ি গ্রামে মাদকদ্রব্য বেচাকেনার তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহারা বেওয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পরে বুধবার দুপুরে সাহারা বেওয়াকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে গাঁজাসহ পুলিশের জালে ধরা নারী মাদক ব্যবসায়ী

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top