রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ২৯শে ভাদ্র, ১৪৩৩

দাগনভূঞায় মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট: ২ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

[print_bangla]

আবদুল্লাহ আল মামুন:

ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ এবং মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার ছোট ফেনী নদীতে অবৈধ বাঁশের বাঁধ ও নিষিদ্ধ জাল অপসারণে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
এ সময় ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান, সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লা আল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, গণমাধ্যমকর্মী, থানা পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের বিলে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ২ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও অভিযানে নদী থেকে ৪টি অবৈধ বাঁশের বাঁধ অপসারণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি সকল জেলেকে মৎস্য আইন মেনে বৈধ উপায়ে মাছ আহরণের আহ্বান জানান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও নদীর স্বাভাবিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দাগনভূঞায় মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট: ২ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

২৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top