শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃ-ত্যু

[print_bangla]

মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় খাজা মিয়া (৫৩) নামের এক অটোভ্যানচালক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কালিতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খাজা মিয়া একই উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়ার বাসিন্দা আব্দুর রহিম ফুটুর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গভীর রাতে মহাসড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি অটোভ্যানটিকে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাকাই ইউনিয়নের নাকাইহাট এলাকার বাসিন্দা, মৃত খাদেম হোসেনের ছেলে আবু সাঈদকে (৩৮) উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় আহত আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন; তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি, তবে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃ-ত্যু

২৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top