
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
“জনকল্যাণমুখী করবো কাজ, সুন্দর দেশ গড়বো, সবার আগে বাংলাদেশ” এই অঙ্গীকার ও শ্লোগান নিয়ে-পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সিরাজগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়-শনিবার (২৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ শহরের জজকোর্ট গেট হতে বাজার স্টেশন কড়িতলা পর্যন্ত নিজ উদ্যোগে বিভিন্ন প্রজাতির ৩’শতাধিক ফুলগাছের চারা নিজহাতে রোপন করলেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।
এ সময়ে আব্দুস ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকগণ বৃক্ষরোপণ কর্মসূচি পালনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সিরাজগঞ্জ পৌর শহরের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। রাস্তার ধারে, আইল্যান্ড মাঝে, পতিত স্থানে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আরো জানা যায় যে, সিরাজগঞ্জ টাউনে ১৭০ জন স্বেচ্ছাসেবী কর্মী শহরের অলিগলি পরিষ্কার করে নিত্যদিন ভোরে এবং হ্যান্ড মাইক দিয়ে মহল্লাবাসীদের কে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার মেসেজ পৌছে দিয়ে যাচ্ছেন। এছাড়াও কর্মসূচি,মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ করা, অসহায় ও অনাথ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাকাত ফান্ডে মুক্ত হস্তে দান করা, শীত মৌসুমে শীত বস্ত্র বিতরণ, মসজিদ, মন্দির, ও মাদ্রাসায়, যথাসাধ্য সহযোগিতা করে চলেছেন মানবতার ফেরিওয়ালা হাজী মো: আব্দুস সাত্তার। উনার এই মহ্তি কাজে খুশি মহল্লাবাসী। উনার এই মহ্তি কাজে উদ্বুদ্ধ হয়ে, দেশের বিভিন্ন জেলায় হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর আদলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানবিক কাজের প্রচলন শুরু হয়েছে। তিনি তার ভালো কাজের জন্য সিরাজগঞ্জ জেলা বাসীর হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন, এমনটাই প্রত্যাশা করেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ। আসুন আমরা সবাই প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখি। আমাদের নিজেদের বাড়ির ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি। জে/এ
