বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত- প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় করণীয় নির্ধারণে পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সভায় জেলার সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বন্যাসহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ত্রাণসামগ্রী মজুত ও সুষ্ঠু বিতরণ, উদ্ধার কার্যক্রমের সমন্বয় এবং জরুরি সেবার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় দুর্যোগজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুর্যোগকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, তথ্য আদান-প্রদান এবং জনসাধারণের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং সকল দপ্তরের সমন্বিত উদ্যোগই ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। তিনি জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত- প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের

২৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top