বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

সাপ্তাহিক গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন জেলা প্রশাসক আবু সাঈদ

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নাগরিকদের অভিযোগ, আবেদন ও সমস্যার কথা সরাসরি শুনেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে ভূমি বিরোধ, নামজারি, সরকারি সেবা প্রাপ্তিতে জটিলতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন।

গণশুনানিতে জেলা প্রশাসক প্রতিটি আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দ্রুত তদন্ত এবং নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তির নির্দেশনা দেন। এ সময় কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয় এবং অন্যান্য বিষয় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণশুনানি কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের সমস্যা ও অভিযোগ উপস্থাপনের সুযোগ পান। এতে প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সঙ্গে প্রশাসনের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হচ্ছে।

গণশুনানিতে বক্তব্যকালে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের ভোগান্তি কমানো এবং প্রতিটি অভিযোগের দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা জেলা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। একটি মানবিক, সেবামুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন।

গণশুনানিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের গণশুনানি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাপ্তাহিক গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন জেলা প্রশাসক আবু সাঈদ

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top