
এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-
রেডিও ভূমি নিয়মিত খেলার ধারাভাষ্য প্রচার করে থাকে। যা এফ এম ৯২.৮ এবং মোবাইল এ্যাপের মাধ্যমে রেডিও ভূমিতে শোনা যায়। ২০১৮, ২০২২ এবং ২০২৬ টানা তিনটি বিশ্বকাপের লাইভ বাংলা ধারাভাষ্য প্রচার করে এই রেডিও টি। অভিজ্ঞ এবং তারুণ্যের সমন্বয়ে গঠিত ধারাভাষ্য প্যানেলে ছিলেন মো. সামসুল ইসলাম, বোরহান উদ্দিন মোল্লা, মো. কামরুজ্জামান, আহমেদ বিন পারভেজ, প্রান্তর, মাহবুবুর রহমান, মো. জামিলুর রহমান, সিয়াম ও রঞ্জন। প্রতিদিন বিশ্বকাপ উপলক্ষে চ্যানেল আই, আই স্ক্রিন এবং রেডিও ভূমিতে ডিবক্স নামে ১০ মিনিটের একটি ভিডিও শো প্রচারিত হয়েছে যা ব্যাপক ভাবে দর্শক নন্দিত হয়েছে। রেডিও ভূমির এই অগ্রযাত্রা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
ফরিদুর রেজা সাগর ব্যবস্থাপনা পরিচালক ইমপ্রেস গ্রুপ এবং শাহাদাৎ হোসেন স্টেশন চিফ রেডিও ভূমি। এরা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ভাষ্যকারদের হাতে। জে/এ
