শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নি-হ-ত

[print_bangla]

নওগাঁ জেলা প্রতিনিধি-

নওগাঁ শহরের দয়ালের মোড়ে সড়ক দুর্ঘটনায় নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আ. ত. ম. ইউসুফ (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে ‘বেস্ট কেয়ার ল্যাব’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে যাওয়ার সময় একটি চার্জার চালিত ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা শহরে চার্জারচালিত যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নি-হ-ত

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top