সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির ভার্চুয়াল মিটিং সম্পন্ন: অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

[print_bangla]

নিজস্ব  প্রতিবেদক 

গত ০১ আগস্ট ২০২৬, শনিবার রাত ০৯:৩০ ঘটিকায় ‘৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতি’র এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন প্রান্তের সদস্যরা যুক্ত হয়ে সরকার কর্তৃক বাধ্যতামূলক কর্তনকৃত ৫০% পেনশন ফেরত প্রদান অথবা সমমূল্যের সঞ্চয়পত্র প্রদানের যৌক্তিক দাবি এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


সভার বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো:
সভার সূচনা ও অতিথি আসন গ্রহণ
সংগঠনের অন্যতম সংগঠক কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের পরিষদ সদস্য ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সম্মানিত আহবায়ক জনাব মোঃ মনিরুল ইসলাম শেখের সঞ্চালনায় স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. রুহুল আমিন চৌধুরী। ভার্চুয়াল এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা জনাব এমএইচ হারুন-উর-রশিদ এবং অন্যতম প্রধান সংগঠক জনাব ফজলুল হক ও জনাব আবিদ আহমেদ। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সভায় সক্রিয়ভাবে অংশ নেন।
প্রধান এজেন্ডা ও গুরুত্বপূর্ণ আলোচনাসমূহ
সভার শুরুতেই সঞ্চালক মোঃ মনিরুল ইসলাম শেখ আলোচনার মূল সূচি ও উদ্দেশ্য সবার সামনে উপস্থাপন করেন। ১০ মিনিটের সংক্ষিপ্ত বিবরণীতে তিনি নিম্নলিখিত মৌলিক বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরেন:

মৌলিক দাবি ও অগ্রাধিকার: ৫০% পেনশন সমর্পণকারীদের প্রধান দাবিগুলো বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা হয়।
ক্ষয়ক্ষতির চিত্র উপস্থাপন: ৫০% পেনশন প্রাপ্তির কারণে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা কীভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও বৈষম্যের শিকার হচ্ছেন, তা সুনির্দিষ্টভাবে সবার মাঝে তুলে ধরা হয়।
সাংগঠনিক দায়িত্ব বণ্টন: দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সম্মানিত আহ্বায়কদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়া নির্দেশনা: ফেসবুক গ্রুপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী যেকোনো অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়। একই সাথে সংগঠনের মূল ফেসবুক গ্রুপে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
ভবিষ্যৎ কর্মসূচির রোডম্যাপ: দাবি আদায়ে আগামী দিনের কর্মপরিকল্পনা, রূপরেখা ও কর্মসূচি ঘোষণার চূড়ান্ত রুট ম্যাপ নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।
মুক্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ
সভার দ্বিতীয় পর্বে সঞ্চালকের আমন্ত্রণে উন্মুক্ত মতামত পর্ব শুরু হয়। এতে সাধারণ সদস্য ও পরিষদ নেতৃবৃন্দের মাঝে অত্যন্ত গঠনমূলক আলোচনা এবং চুলচেরা বিশ্লেষণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগীয় আহ্বায়ক কমিটির প্রধানগণ স্ব-স্ব অঞ্চলের সাংগঠনিক অবস্থা ও মতামত তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সদস্যদের জোরালো প্রস্তাব ও সম্মতির ভিত্তিতে, আগামীতে আরও বড় পরিসরে এবং প্রযুক্তিগত সুবিধার্থে ‘জুম (Zoom) প্ল্যাটফর্ম’-এ পরবর্তী মিটিং করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভাপতির বক্তব্য ও সমাপ্তি ঘোষণা
সভার শেষাংশে সম্মানিত সভাপতি ড. রুহুল আমিন চৌধুরী তাঁর মূল্যবান ও দিকনির্দেশনামূলক সমাপনী ভাষণ প্রদান করেন। তিনি বাধ্যতামূলক কর্তনকৃত ৫০% পেনশন ফেরত প্রদানের পক্ষে ন্যায়সংগত আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পরিশেষে, সঞ্চালক মোঃ মনিরুল ইসলাম শেখ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির ভার্চুয়াল মিটিং সম্পন্ন: অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top