রবিবার ২রা আগস্ট, ২০২৬ ১৮ই শ্রাবণ, ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার: পিরোজপুরে RCCE বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

[print_bangla]

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব, পিরোজপুরে RCCE সমন্বয় সভা।

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরে Risk Communication and Community Engagement (RCCE) বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি যোগাযোগ কার্যক্রম জোরদার, স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার: পিরোজপুরে RCCE বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top