মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযান- গাঁজা সেবনে চারজনের জেল-জরিমানা

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে চার ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে মো. আবির (২৮), পিতা- কাজী আবদুর রব, সাং- রাজারহাট; প্রিন্স কুমার ঢালী (২৯), পিতা- তপন কুমার ঢালী, সাং- পালপাড়া; মো. ফয়সাল শেখ (২৮), পিতা- মৃত হেমায়েত শেখ, সাং- কদমতলা এবং মো. তাওহিদুল ইসলাম (২৮), পিতা- কে এম নাসির উদ্দিন, সাং- মধ্যরাস্তা, পিরোজপুর সদরকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের পরিদর্শক বাপন সেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযান- গাঁজা সেবনে চারজনের জেল-জরিমানা

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top