মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার আহবান, বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকারের মাদক বিরোধীর অংশ হিসেবে ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপি ও পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ উপজেলা ও পৌর বিএনপি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ। এ সময় বক্তৃতারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি যুবসমাজ ও পরিবার ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার আহবান, বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top