
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ও গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থাগ্রহন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ করা এবং জন দুর্ভোগ নিরসনের দাবীতে সমাবেশ ও শ্রমিক মিছিল রবিবার বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে কাউনিয়া বাস স্টান্ড চত্বর এসে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইউসুফ আলী, জেলা সহকারী সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন জহির উদ্দিন জুয়েল, যুব সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মিনহাজুল ইসলাম মিঠু ও উপজেলা যুব সহকারী সেক্রেটারি আহসান হাবীব বিপ্লব, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, বালাপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, হারাগাছ সভাপতি নজরুল ইসলাম,ইউনিয়ন সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বায়তুল মাল সম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশ জামায়েতী ইসলামে উপজেলা রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ। জে/এ
