মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়: মির্জা ফখরুল

[print_bangla]

রিয়াজুল হক সাগর, রংপুর-

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। যারা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে আর কোনো রাস্তা কাঁচা রাখা হবে না। জেলায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে অনুমোদন হয়েছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন, সালন্দরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “আমরা ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। অনেক নেতা-কর্মীকে বছরের পর বছর আদালতে হাজিরা দিতে হয়েছে। আল্লাহ আবার সুদিন ফিরিয়ে দিয়েছেন। এখন মানুষের জন্য কাজ করে তাদের ভালোবাসাকে স্থায়ী করতে হবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকারে আছেন বলে কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করেন। কারও কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়, দখলদারিত্ব কিংবা দাম্ভিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ দাম্ভিকতা ও সীমালঙ্ঘন পছন্দ করেন না। সবাইকে বিনয়ী হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের বিপদ-আপদে সহযোগিতা করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা চেয়ারম্যান ও মেম্বার হতে চান, তারা আগে মানুষের ভালোবাসা অর্জন করুন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “দেখেশুনে সৎ ও যোগ্য মানুষকে ভোট দেবেন, যারা আপনাদের জন্য কাজ করবে। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছেন। তাদের সহযোগিতা করতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে। ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো কোনো রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়: মির্জা ফখরুল

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top