সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হেতালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মো. ইলিয়াস সুমন, পিতা- আব্দুল খালেক বয়াতি, সাং- হেতালিয়া, পোস্ট- চরখালী, থানা- ভাণ্ডারিয়া, জেলা- পিরোজপুর। তিনি একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top