
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ ধুপানিছড়া পাড়ায় সোমবার বেলা ৩ টায় জনৈক বিশ্বমিত্র ত্রিপুরা (৭৩)-এর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে নির্ভর যোগ্য সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে হয়ে মুহূর্তের মধ্যেই পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরের অভ্যন্তরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, খাদ্য সামগ্রীসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতির পরিমাণ ২০০ হাঁড়ি ধান, মুল্য ৬০,০০০/-টাকা। নগদ ১ লাখ ৫০ হাজার টাকা। সরকারি সোলার (১০০ ওয়াট + ২০ ওয়াট), মুল্য অনুমান ২২,০০০/-টাকা, প্রায় ১ তোলা স্বর্ণালংকার, মুল্য অনুমান-১০,০০০/-টাকা। ৪ তোলা রূপার গহনা, মুল্য অনুমান ৪০,০০০/-টাকা। ১টি টং বাড়ি ২ রুম সহ ঘরের আসবাবপত্র, মুল্য অনুমান ৭০,০০০/-টাকা। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিচয়-বিশ্বমিত্র ত্রিপুরা (৭৩), পিতাঃ কর্ণজয় ত্রিপুরা মাতাঃ মৃত খুনথায়রুং ত্রিপুরা, সাং-ধুপানিছড়া পাড়া, বিলাইছড়ি, রাঙামাটি। জে/এ
