সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

এপিবিএন হেডকোয়ার্টার্সে কমান্ডার্স মিটিং অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

সোমবার (৩ আগস্ট) নবনিযুক্ত ডিআইজি (অ্যাডমিন), মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এর এপিবিএন হেডকোয়ার্টার্সে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এপিবিএনের অধীনস্থ সকল ইউনিটের কমান্ডিং অফিসারদের (সিও) অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ কমান্ডার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় বাহিনীর অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আবাসন সুবিধার উন্নয়ন, খাদ্যের মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থা, কর্মপরিবেশের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নবনিযুক্ত ডিআইজি (অ্যাডমিন) বলেন, বাহিনীর প্রতিটি সদস্যের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দক্ষ, আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান আরও উন্নত করতে সকল অফিসার ও ফোর্সকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী কমান্ডিং অফিসারগণ বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল, সেবামুখী ও যুগোপযোগী করে তুলতে বিভিন্ন গঠনমূলক মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। এপিবিএন হেডকোয়ার্টার্স দৃঢ়ভাবে বিশ্বাস করে, সম্মিলিত প্রচেষ্টা, কার্যকর নেতৃত্ব এবং পেশাদারিত্বের মাধ্যমে বাহিনীর সক্ষমতা ও সেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এপিবিএন হেডকোয়ার্টার্সে কমান্ডার্স মিটিং অনুষ্ঠিত

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top