সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

ধুনটে অতিরিক্ত যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় আল মামুন (৩৮) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার বিকেলে উপজেলার গোসাইবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল মামুন উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের আনুন সরকারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পূর্ব গুয়াডহরী গ্রামের নুরুল ইসলামের মেয়ে বিথী খাতুনের সঙ্গে আল মামুনের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে আল মামুন স্ত্রীর কাছে যৌতুক দাবি করতেন। কয়েক দফায় যৌতুক দেওয়া হলেও পরবর্তীতে তিনি আরও ১০ লাখ টাকা দাবি করেন। কিন্তু বিথী খাতুনের বাবার আর্থিক সামর্থ্য না থাকায় ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রায় তিন মাস আগে তাকে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এর পর ২৫ জুলাই সকালে বিথী খাতুন স্বামীর বাড়িতে গেলে আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী, শাশুড়িসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার সৎ মা ও বড় বোনকেও মারধর করা হয়। এতে বিথী খাতুনসহ তিনজন গুরুতর আহত হন। এঘটনায় বিথী খাতুন বাদি হয়ে স্বামী আল মামুনসহ পাঁচজনের বিরুদ্ধে ধুনট থানায় যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আল মামুনকে গ্রেফতার করে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে অতিরিক্ত যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top