মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

নওগাঁর আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. এস এম রেজাউল ইসলাম রেজুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বান্দাইখাড়া বাজারে আয়োজিত এ দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় এমপি রেজাউল ইসলাম রেজুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়াও ৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আকরাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সাজ্জাদ হোসেন তোতা। দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এমপি রেজাউল ইসলাম রেজুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top