মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

ধুনটে ইয়াবাসহ মাদকের ২ ফেরিওয়ালা গ্রেফতার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াবা ট্যালেট বিক্রয়কালে মাদকের দুই ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি কেরানী পাড়ার বাছেদ প্রামানিকের ছেলে সজল প্রামানিক (২৮) ও আব্দুল বারীক প্রামানিকের ছেলে নাজমুল হক (৩৩)।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার নিমগাছি গ্রামে ফাঁকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ও নাজমুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে নিমগাছি গ্রামের রাস্তায় ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে ইয়াবাসহ মাদকের ২ ফেরিওয়ালা গ্রেফতার

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top