
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চট্টগ্রাম জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ এমরান চৌধুরীকে আহ্বায়ক এবং মো. নুরুল ইসলাম চৌধুরীকে সদস্যসচিব করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলার অধীন সকল থানা ও উপজেলা কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বেলাল উদ্দিন ও আরফাতুল ইসলাম। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আরজু বেগম চৌধুরী, মো. মিনহাজ উদ্দিন ও মো. ওমর ফারুককে।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ সাজ্জাদুল করিম, মো. আবদুল হামিদ, মো. মহসীন ভূঁইয়া, মো. আরিফ মঈন উদ্দিন, শামসুন নাহার, নাছিমা আক্তার, প্রদীপ দত্ত, মুহাম্মদ নেজাম উদ্দিন, রমজান আলী, মো. শহিদুল ইসলাম, মো. ইকবাল, মো. হেলাল উদ্দিন, মো. ইলিয়াছ সিকদার, নাসির উদ্দিন, সুমন চন্দ্র দাস, ডা. কামরুল ইসলাম, রবিউল হোসেন আদনান, সাদিকা ইসলাম, মোহাম্মদ মিনহাজুল আবেদীন, অনিক দাশ, মো. ওয়াহিদ হৃদয়, এম. আবদুস সোহবান, মো. বজলুর রশীদ খোকন ও মো. মামুন। জে/এ
