
মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে দীনি শিক্ষার্থী ও আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় নওগাঁ জেলা মডেল মসজিদে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক।
আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম ড. মো. রিজওয়ান আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক মো. মারুফ রায়হান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...