বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ ২২শে শ্রাবণ, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেফতার, মামলা প্রক্রিয়াধীন

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আল নাফুর চাইনিজ রেস্টুরেন্টের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আবু কালাম (২৭) ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার কানুদাসকাঠী এলাকার বাসিন্দা। তিনি মৃত ফজলুল চৌকিদারের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নেওয়া হয়েছে।

ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেফতার, মামলা প্রক্রিয়াধীন

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top