বুধবার ৫ই আগস্ট, ২০২৬ ২১শে শ্রাবণ, ১৪৩৩

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে শ্রদ্ধা ও সংবর্ধনা- গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান

[print_bangla]

জুলাই শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে চিরস্মরণীয়: বক্তারা

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে এবং নতুন প্রজন্মের কাছে সেই আদর্শ পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাদের সম্মানে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে শ্রদ্ধা ও সংবর্ধনা- গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top