
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় বীর শহিদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাটোর, উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল সহ নাটোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...