বুধবার ৫ই আগস্ট, ২০২৬ ২১শে শ্রাবণ, ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকেলে রাজশাহীর আলুপট্টি মোড়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।‌ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড. সৈয়দ শাহিন শওকত। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ। সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ সাকিব আনজুমের পিতা আইনুল হক। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাগণ তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন।
সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতিবৃন্দ আসলাম সরকার, অলিউল হক রানা, এ্যাড. আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিন, মোক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের বিভিন্ন থানা বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, আহতদের অবদানের কথা স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সমাবেশ শেষে সন্ধ্যায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের উপর একটি বিশেষ শো অনুষ্ঠিত হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top