বুধবার ৫ই আগস্ট, ২০২৬ ২১শে শ্রাবণ, ১৪৩৩

ধুনটে গণঅভ্যুত্থানের প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াতের গণমিছিল

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়ার ধুনট উপজেলা শাখার আয়োজনে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় ধুনট মডেল মসজিদ এলাকা থেকে একটি গণমিছিল বের হয়ে ধুনট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও উপজেলা জামায়াতে সাবেক আমির রেজাউল করিম বাচ্চু। সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম।
ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল কারিমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী ফিরোজ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের নেতাকর্মীবৃন্দ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে গণঅভ্যুত্থানের প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াতের গণমিছিল

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top