বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ ২২শে শ্রাবণ, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ডাকাতি মামলার আসামি কামরুল গ্রেফতার- উদ্ধার ৪ চোরাই মহিষ

[print_bangla]

ভাণ্ডারিয়ায় পুলিশের ধাওয়া, জব্দ করা হলো মহিষবাহী ট্রাক

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশের চেকপোস্ট অমান্য করে পালানোর সময় ধাওয়া করে একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। এ সময় ট্রাক থেকে চুরি হওয়া চারটি মহিষ উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টা ৪১ মিনিটের দিকে ভাণ্ডারিয়া থানার রাত্রীকালীন ডিউটিতে থাকা দুটি মোবাইল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় একটি হলুদ রঙের মিনি ট্রাক পুলিশের চেকপোস্টের সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া দেওয়া হয়।

পরে উপজেলার বড় কানুয়া এলাকার বটতলা সংলগ্ন স্থান থেকে ট্রাকটি আটক করা হয়। ট্রাক তল্লাশি করে ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলা এলাকা থেকে চুরি করে নিয়ে আসা চারটি মহিষ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকে থাকা কামরুল হাওলাদার (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত কামরুল একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি, ৩টি দস্যুতা এবং ৪টি চুরির মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।

অভিযানের সময় উদ্ধার হওয়া চারটি মহিষ ও ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঝালকাঠীর কাঁঠালিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং আন্তঃজেলা অপরাধচক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ডাকাতি মামলার আসামি কামরুল গ্রেফতার- উদ্ধার ৪ চোরাই মহিষ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top