শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ ২৩শে শ্রাবণ, ১৪৩৩

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি

[print_bangla]

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান

এমএফএইচ রাজু | পিরোজপুর প্রতিনিধি

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন, পিরোজপুর এবং সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালিটি পিরোজপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top