শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ ২৩শে শ্রাবণ, ১৪৩৩

শিবগঞ্জে প্রয়াত শিক্ষকদের স্মরণে বন্ধন ৯৮ এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল

[print_bangla]

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর বরকতিয়া জামে মসজিদে এ আয়োজন করে বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দোয়া মাহফিলে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আফজাল হোসেন, সহকারী শিক্ষক মরহুম ইকবাল স্যারসহ পরলোকগামী সব শিক্ষকের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় তাঁদের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে অবদানের কথা স্মরণ করেন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ শহিদুল ইসলাম, প্রাক্তন শিক্ষক প্রভাষক জামিদুল ইসলাম, এনামুল হক, বন্ধন৯৮ এর আব্দুর রাজ্জাক, পারভেজ, আনারুল, শরিফুল ইসলাম, সজিব, রশিদুর রহমান রানা, সুমন, ফারুক, শামিম, সাইদ, হারুন, মাসুদ,খাইরুল, জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
আয়োজকেরা জানান, প্রয়াত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের জন্য দোয়া করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দোয়া শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জে প্রয়াত শিক্ষকদের স্মরণে বন্ধন ৯৮ এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top