শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ ২৩শে শ্রাবণ, ১৪৩৩

কালীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক গণঅভ্যুথন দিবসের ২য় বছর উদযাপনে উপলক্ষ্যে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

[print_bangla]

স্টাফ রিপোর্টার:

রক্তাক্ত জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দ্বিতীয় বছর উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপি’র বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ও গণ মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, কুশুলিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান হাসান, উপজেলা তাতীদলের সভাপতি শরী আব্দুর রাজ্জাক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সহ উপজেলা বিএনপি ও ১২টি ইউনিয়ান বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে উপজেলা বিএনপি কার্যালয় এর সামনে থেকে রক্তাক্ত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ২য় বছর উদযাপন উপলক্ষে এক বিশাল আনন্দ মিছিল বাহিরে হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কালীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক গণঅভ্যুথন দিবসের ২য় বছর উদযাপনে উপলক্ষ্যে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top