
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে যোগদান করেছেন জনাব সোহরাব হোসাইন। মঙ্গলবার (১১ আগস্ট) দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পুলিশ কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
এ সময় পুলিশ সুপার নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে জেলার অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম এবং পুলিশি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।