শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাজিপুরের ইয়াসিন আরাফাত বিজয়

[print_bangla]

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন: সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া।

সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া।

২০২৬-২৭ কার্যবর্ষের ২০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পর্ষদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন— সহ-সভাপতি: আবু সাকিব মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক: রাকিব হোসেন (ঢাকা কলেজ), সাংগঠনিক সম্পাদক: মো. ইয়াসিন আরাফাত বিজয় (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক: মো. আসাদুল হক আসাদ (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অর্থ সম্পাদক: মাহমুদুল হাসান শাকিব (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক: হুরনি মদিনা লিসা (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক: জান্নাতুল মুশরাত জেবিন (ইডেন মহিলা কলেজ), উপ-দপ্তর সম্পাদক: মো. জাহিদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক: মো. রেদোয়ান (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: আশিক খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক: মেহেদী হাসান (ঢাকা কলেজ), প্রচার সম্পাদক: আফিয়া আলম (ইসলামী বিশ্ববিদ্যালয়), উপ-প্রচার সম্পাদক: মো. রনি চৌধুরী (বেসরকারি বিশ্ববিদ্যালয়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোহাম্মদ নুর হোসেন নয়ন (জাতীয় বিশ্ববিদ্যালয়), সম্পাদকীয় পর্ষদ সদস্য: মেহরাব হোসেন (বরিশাল বিশ্ববিদ্যালয়), মাফরুহা তাসনিম (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), সুমাইয়া আক্তার (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মো. হাসিবুল হাসান হিমেল (ঢাকা কলেজ)।

নবমনোনীত সভাপতি মো. রুহুল আমিন বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তারুণ্যনির্ভর সর্ববৃহৎ বুদ্ধিবৃত্তিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশব্যাপী তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ কলাম লেখকেরা জাতীয় পত্রিকাগুলোতে সমাজ থেকে কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ ও দুর্নীতি দূরীকরণে নিয়মিত গঠনমূলক লেখালেখি করছেন। একই সাথে জাতীয় ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন।

নতুন লেখক তৈরি, লেখার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তরুণ লেখকদের এই বুদ্ধিবৃত্তিক লড়াইকে আরও বেগবান করতে এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে আমি সাবেক দায়িত্বশীল, বর্তমান সদস্য, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট এবং সকল শুভানুধ্যায়ীর সার্বিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।”

নবমনোনীত সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত বিজয় বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, একইসঙ্গে দায়িত্বেরও। এই দায়িত্ব আমার কাছে একটি আমানতস্বরূপ। আমি বিশ্বাস করি, দেশের সম্ভাবনাময় তরুণদের মেধা, চিন্তা ও লেখনীকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে একত্রিত করে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগানো সম্ভব। সেই লক্ষ্যেই সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত, গতিশীল ও কার্যকর করার পাশাপাশি নতুন লেখক তৈরির পথ সুগম করতে আমরা কাজ করতে চাই।

কেন্দ্রীয় পর্ষদ, দেশের সকল শাখার সাবেক ও বর্তমান সদস্য, সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট এবং দেশব্যাপী লেখক ফোরামের শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের বুদ্ধিবৃত্তিক চর্চার পরিসর আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’-এই প্রত্যয়কে ধারণ করে তারুণ্যের চিন্তা ও কলমকে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগিয়ে একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমি ও আমার সংগঠন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি। বর্তমানে দেশের ২৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

a/j

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাজিপুরের ইয়াসিন আরাফাত বিজয়

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top