শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

বাঘাইছড়িতে বালুমহালে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫ টি বালুর স্তপ জব্দ

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের বিরুদ্ধে বালুমহালে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার ১১ আগস্ট বিকেলে ৩৩ মারিশ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পুরাতন মারিশ্যা এলাকায় ৫ টি বালুর স্তপ ও ৩ টি সেলু মেশিন জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ৩৭৮ নং মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিসার জিম্মায় প্রদান করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মমিনুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং বেআইনি ভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে বালুমহালে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫ টি বালুর স্তপ জব্দ

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top