শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

আনোয়ারার স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম পরিদর্শনে ডব্লিউএইচও

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রধান (ভারপ্রাপ্ত) ডা. রাজেশ নারওয়াল। পরিদর্শনকালে তিনি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), টিকা সংরক্ষণ ও কোল্ড চেইন ব্যবস্থাপনা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সফরসঙ্গী হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় প্রতিনিধি ডা. ইমং প্রু চৌধুরী এবং জেলা প্রতিনিধি ডা. এফ এম জাহিদুল ইসলাম। প্রতিনিধি দলটি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাঁদের স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী।
পরিদর্শনের শুরুতে ডা. রাজেশ নারওয়াল আনোয়ারা উপজেলায় হামসহ বিভিন্ন সংক্রামক রোগের বর্তমান পরিস্থিতি এবং রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি হাসপাতালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) স্থায়ী কেন্দ্র ও কোল্ড রুম পরিদর্শন করেন। এ সময় টিকা সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং কোল্ড চেইন ব্যবস্থাপনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর ডব্লিউএইচওর বাংলাদেশ প্রধান হাসপাতালের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নার পরিদর্শন করেন। সেখানে তিনি নিজেও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। হাসপাতালের সুশৃঙ্খল পরিবেশ, ইপিআইয়ের কোল্ড চেইন ব্যবস্থাপনা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন ডা. রাজেশ নারওয়াল। একই সঙ্গে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার প্রশংসা করেন। এ সময় উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, টিকাদান কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ভূমিকা রাখায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন এবং আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরীর সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডব্লিউএইচও বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারার স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম পরিদর্শনে ডব্লিউএইচও

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top