শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

সিরাজগঞ্জে মাদক বিরোধী কমিটির সদস্য ও তিন শতাধিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জে মাদক বিরোধী ৫ সদস্য বিশিষ্ট  কমিটির সদস্যদের নিয়ে এবং বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিতিতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নে অবস্থিত ছাতিয়ানতলী মোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে উক্ত মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল/ক্ষতিকর দিক সম্পর্কে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম আরও বক্তব্যে রাখেন, সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছাতিয়ান তলী মোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাছিমা খাতুন। এছাড়াও বক্তব্যে রাখেন, উক্ত বিদ্যালয়ের মাদকবিরোধী কমিটির সদস্য  মোঃ সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক, শিক্ষক (প্রতিনিধির সদস্য) মোঃ হারুন অর রশিদ, অভিভাবক প্রতিনিধি সদস্য,  মোঃ নুর হোসেন,ছাত্র প্রতিনিধির সদস্য এবং উক্ত কমিটির সদস্য সচিব (শিক্ষা প্রতিষ্ঠানের মনোনীত শিক্ষক) মোছাঃ রোজিনা খাতুন। মাদক বিরোধী আলোচনা সভা শেষে  শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী স্লোগান সম্বলিত, জ্যামিতি বক্স, মাদকের ক্ষতিকর সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। উক্ত মাদক বিরোধী আলোচনা সভার প্রধান অতিথি উক্ত বিদ্যালয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট মাদক বিরোধী কমিটির সভাপতিসহ উপস্থিত সকল সদস্যদের প্রতিমাসে একটি সভা করার জন্য আহবান করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে মাদক বিরোধী কমিটির সদস্য ও তিন শতাধিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top