পিরোজপুর জেলা বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শনে পুলিশ সুপার

[print_bangla]

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও কার্যকর রাখতে জেলা বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শন করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

বুধবার (১২ আগস্ট) জেলা বিশেষ শাখা কার্যালয় পরিদর্শনকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শন শেষে তিনি ডিএসবির কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় পুলিশ সুপার বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করারও আহ্বান জানান তিনি।

পাশাপাশি তিনি কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহরাব হোসাইন, ডিআইও-১, জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুর জেলা বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শনে পুলিশ সুপার

১২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top