
স্টাফ রিপোর্টার:
*সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা পুলিশ কর্তৃক গরু চোর আটক ও চোরাই গরু উদ্ধার*
সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার ১২ নং মনসুর নগর ইউনিয়নের ছিন্না গ্রামের কৃষক জিন্নাহ মন্ডল (৪৪), পিতা- মৃত কাজিম উদ্দিন মন্ডল এর গোয়াল ঘর হতে ১২/০৮/২০২৬ তারিখ রাত্রি ০২.৩০ হতে ০৩.০০ ঘটিকার মধ্যে একটি লাল রংয়ের গাভী (মূল্য অনুমান ৮০০০০/- টাকা) চুরি হয়। কৃষক জিন্নাহ মন্ডল কাজিপুর থানা পুলিশকে জানালে তা তাৎক্ষনিক আশপাশের থানাগুলোতে অবহিত করা হয়। পরে কাজিপুর থানা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ থানা পুলিশ এলাকার জনগণের সহায়তায় মাদারগঞ্জ থানা এলাকার কুকুরমারি নামক স্থান হতে উক্ত গাভীসহ চোর মো: ফারুক মিয়া(৪০), পিতা- মৃত বাহাদুর, গ্রাম- খামার মাগুরা, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুরকে গ্রেফতার করা হয়।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না।