
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
কনস্টেবল পদ থেকে সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে পদোন্নতি পাওয়া ইব্রাহিম হোসেনকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। বুধবার (১২ আগস্ট) নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক পদোন্নতিপ্রাপ্ত এটিএসআই ইব্রাহিম হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে রিজার্ভ অফিস, নাটোরের আরওআই আ স ম আব্দুন নূরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...