শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষনের প্রতিবাদে মানববন্দন

[print_bangla]

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি-

১১ আগস্ট রাত ৩ ঘটিকায় ঝালকাঠি সদর হাসপাতাল থেকে তুলে নিয়ে এক ৬০ বছর বয়সী বৃদ্ধা দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের ফাঁসির দাবিতে ১৩ আগষ্ট হাসপাতাল প্রাঙ্গণে ঝালকাঠির সচেতন নাগরিকদের এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রিন ফোর্স ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ও ঝালকাঠি মহিলা দলের সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট  সাকিনা আলম লিজা, কবিতাচক্র ঝালকাঠির সাধারণ সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কবি মু আল আমীন বাকলাই, গ্রীন ফোর্স জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ও এডাব সভাপতি  শাহ আলম খলিফা, মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন, গণফোরাম সভাপতি সাগর, কৃষক দলের সাধারণ সম্পাদক বাচ্চু হাসান খান,  প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি, বাংলাদেশ বন্ধুজন সভাপতি শাহারিয়ার সীমান্ত প্রমূখ। বক্তারা বৃদ্ধা নারীকে হাসপাতালের ভেতর থেকে তুলে নিয়ে ধর্ষণকারী ধৃত আসামি নাসির মোল্লা ও বেল্লাল শিকদারের ফাঁসির দাবি করেন। হাসপাতাল তত্ত্বাবধায়কের দায়িত্ব অবহেলা এবং নৈশ প্রহরীদের ডিউটি না করা- এজন্য দায়ী বলে মন্তব্য করেন বক্তারা। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে উপস্থিত থেকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং আইনজীবীরা  ধর্ষকদের পক্ষে কোন প্রকার আইনি সহায়তা না দেয়- সে জন্য দাবীও করা হয়। মানববন্ধন শেষে হাসপাতাল তত্ত্বাবধায়ক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ও হাসপাতালে ভর্তি ভিকটিমের সঙ্গে দেখা করে আইনগত সহায়তা ও অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছেন মানববন্দনকারীরা। এছাড়াও জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন। তিনি বলেন ইতোমধ্যেই হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আসামিদের ধরা হয়েছে। বৃদ্ধা মহিলা কে খাদ্য নিরাপত্তার আওতায় আনার আশ্বাস দেন জেলা প্রশাসক। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষনের প্রতিবাদে মানববন্দন

১৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top