শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

ধুনটে মাছ ব্যবসায়ীর টাকা নিয়ে কৌশলে উধাও কর্মচারী

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনটে কৌশলে মৎস্য ব্যবসায়ীর ৮০ হাজার টাকা নিয়ে গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার নামে এক কর্মচারী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী ধুনট সদরের মালোপাড়া গ্রামের সুকলাল চন্দ্র হাওলাদার।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধুনট বাজারে মৎস্য আড়ত ব্যবসা পরিচালনা করে আসছেন সুকলাল চন্দ্র হাওলাদার। বুধবার সকাল ৮টার দিকে তার প্রতিষ্ঠানের কর্মচারী বিলচাপড়ী গ্রামের গৌরাঙ্গ চন্দ্র, বিপ্লব ও রনি সুকলাল হাওলাদারের থেকে ৮০ হাজার টাকা নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে গৌরাঙ্গ চন্দ্র তার সহকর্মী বিপ্লব ও রনিকে খাবার খেয়ে ভূইয়াগাতি মাছের আড়তে চলে যেতে বলেন।
পরে বিপ্লব ও রনি মাছ কেনার জন্য আড়তে যান। গৌরাঙ্গও আড়তে আসবেন বলে জানান। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও গৌরাঙ্গ আড়তে ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গৌরাঙ্গের সন্ধান না পেয়ে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ব্যবসায়ী সুকলাল চন্দ্র হাওলাদার। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে গৌরাঙ্গ চন্দ্রের মুঠোফোনে একাধিকবার কল করে নম্বর বন্ধ পাওয়া গেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে মাছ ব্যবসায়ীর টাকা নিয়ে কৌশলে উধাও কর্মচারী

১৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top