শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

কাউনিয়ায় গাছের ডাল ভেঙ্গে পড়ে মটরসাইকেল আরোহী গুরুতর আহত

[print_bangla]

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় গাছের ডাল ভেঙ্গে পড়ে এক মটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে পীরগাছা উপজেলার অন্নানগর ইউনিয়নের খামার নয়া বাড়ি এলাকার বাসিন্দা শমসের আমিনের পুত্র আজহারুল ইসলাম মুকুল(৩৬) শুক্রবার গভীর রাতে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। কাউনিয়া উপজেলার পরেশ বাজার মোড় এলাকায় পৌঁছলে হঠাৎ করে একটি গাছের ডাল তার শরীরের উপর ভেঙ্গে পড়ে। এতে করে তার মাথা ফেটে যায় এবং ডান ঘাড়ের হাঁড় ফেটে যায়। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে । অবস্থার অবনতি ঘটলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় গাছের ডাল ভেঙ্গে পড়ে মটরসাইকেল আরোহী গুরুতর আহত

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top