বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ১লা আশ্বিন, ১৪৩৩

আত্রাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।  উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম, মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফারুক বকত সহ উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও দেশের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আত্রাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top