
নাবিউর রহমান চয়ন, কাজিপুর থেকে
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলা অনুষ্ঠিকাজিপুর পৌরসভা ২-০ গোলে মনসুরনগরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -১( কাজিপুর) সংসদ সদস্য সেলিম রেজা।
এর আগে খেলার উদ্বোধন করে তিনি বলেন, “ খেলাধুলা সুস্থ দেহ, সুন্দর মন ও শৃঙ্খলাবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।আজকে এমন সুন্দর একটি টুর্নামেন্ট শেষ করতে পেরেছে, এজন্যে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর পৌর সভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট রবিউল হাসান,
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা তালুকদার,উপজেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার তালুকদার, ড্যাব ও বিএনপি নেতা ডাক্তার আতিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুব দলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন সহ বিএনপি নেতাকর্মীবৃন্দ।
খেলা পরিচালনা করেন আব্দুল মান্নান, শাহীন হোসেন ও আবুল কালাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এ/জে