ফেনীর দাগনভূঞায় জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধন

[print_bangla]

দাগনভূঞা প্রতিনিধি

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) সকাল দশটায় ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, দাগনভূঞা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক মোঃ ইমাম হাসান কচি ও মৎস্য উদ্যোক্তা সাকের হোসেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে সাকের হোসেনকে এবং সফল মৎস্যচাষি মোহাম্মদ ইব্রাহীমকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফেনীর দাগনভূঞায় জাতীয় মৎস্য পক্ষ'র উদ্বোধন

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top