বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

[print_bangla]

 

এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলার সাবেক মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক। সবাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মন্টু বক্তব্য রাখেন।
পরে উপজেলার সফল মৎস চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অতিথিগণ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top