
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য পক্ষর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে ধুনট উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, পৌরসভার সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সফল মৎস্যচাষী বুলবুল আহমেদ মিঠু ও জেলা মৎস্যজীবী দলের সদস্য শহিদুল ইসলাম। সভা শেষে সেরা তিনজন মৎস্যজীবীদের মাঝে ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়। জে/এ
