বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়ার আদমদীঘি উপজেলার সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে র‌্যালি পুকুরে মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ঘোষনা করা হয়। র‌্যালি ও উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এর পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদমদীঘির সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, হ্যাচারী মালিক বেলাল সরদার, শিহাবুল হক চৌধুরী প্রমুখ। সভায় স্থানীয় পর্যায়ে সফল পাঙ্গাস মাছ উৎপাদনকারি হিসাবে আব্দুস ছাত্তার, সফল মাছের পোনা উৎপাদনকারি রেজাউল হক বাচ্চু ও সফল মাছের রেনু উৎপাদনকারি হিসাবে শিহাবুল হক চৌধুরীকে ক্রেস্ট প্রদান করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top