বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনাসহ ৩ জন আটক, মোবাইল কোর্টে অর্থদণ্ড

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার রেণুপোনা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে উদ্ধার করা রেণুপোনা বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়।

রোববার (১৬ আগস্ট) পিরোজপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল-আমীন মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে সাতটি ড্রাম থেকে আনুমানিক ২০ হাজার রেণুপোনা উদ্ধার করা হয়। এ সময় রেণুপোনা পরিবহনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের নওয়াপাড়া এলাকার বেল্লাল হোসেন (৩২), রামপালের মল্লিকের বের এলাকার ইমরান (৩২) এবং ভোলার চরফ্যাশনের জাহানপুর এলাকার মো. শাহবুদ্দিন (৫২)।

মোবাইল কোর্ট পরিচালনা শেষে উদ্ধার করা রেণুপোনাগুলো বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা, প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে অবৈধভাবে রেণুপোনা আহরণ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনাসহ ৩ জন আটক, মোবাইল কোর্টে অর্থদণ্ড

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top