বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

[print_bangla]

মাছ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্য খাতের উন্নয়নে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে প্রথমে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফল হোক সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পালিত হবে।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবী ও চাষিদের উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নদী-খাল ও জলাশয়ে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষা, অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, জেলে ও সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ভাণ্ডারিয়ায় মৎস্যসম্পদের গুরুত্ব, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top